• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে সিকে ফুড এসআরএল এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৩, ০৫:৩৩ পূর্বাহ্ণ
রোমে সিকে ফুড এসআরএল এর উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ
মহান আল্লাহ তা’লার সন্তষ্টি কামনায় সিকে ফুড এসআরএল-এর সত্বাধিকারী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সিরাজুল ইসলাম মৃধ্যার আমন্ত্রণে ইসলামিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালির রাজধানী রোমের বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সর্ববৃহৎ জামে মসজিদ তরপিনাত্তারা মুসলিম সেন্টার জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রায় সাত শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে আলোচক ছিলেন মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজী। আলোচনা শেষে বিশ্ব শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারন সম্পাদক জনাব ঢালী নাসির উদ্দিন, সহ সভাপতি সাজ্জাদুল কবীর, হুমায়ুন কবীর, মাসুম বিল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ কাদের, প্রচার সম্পাদক মৃধা শহিদুল ইসলাম, সম্পাদক হোসেন ভুইয়া, মোয়াজ্জেম হোসেন মিয়াজি, সম্মানিত সদস্য আমির হোসেন মোল্লা, রোমান উদ্দিন, মতিন কবীর, রোম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল, সহ সাংগঠনিক সম্পাদক আল মামুন, আব্দুল জলির, জালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক জামিল উদ্দিনসহ আরো অনেকে।