গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রাম থেকে এক কৃষকের উন্নতজাতের দুইটি গরু ও একটি বাচ্চা গরু চুরি হয়েছে।
ওই গ্রামের কৃষক বিপুল হালদার বলেন, দুইটি গাভী ও একটি বাচ্চা গোয়ালঘরে শিকল দিয়ে বেঁধে রাখা ছিলো। রোববার রাত আড়াইটার দিকে গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু তিনটি একটি মিনি ট্রাকে উঠিয়ে নিয়ে যায় চোরেরা। ট্রাকটি চলে যাওয়ার সময় টের পেয়ে ধাওয়া করে ও ডাক চিৎকার দিয়েও আটক করা যায়নি। তিনি আরও বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। উল্লেখ গত কয়েকদিন পূর্বে একই গ্রামের বাসিন্দা সোহাগ হাওলাদারের দুইটি গরু রাতের আঁধারে চুরি করে নিয়েছে সঙ্গবদ্ধ চোরেরা।