• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ধানের আটি মাথায় নিয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৩, ১৩:১৯ অপরাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ধানের আটি মাথায় নিয়ে নুর হোসেন গোমস্তা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সোমবার সকালে বোরোধান কেটে শ্রমিকরা আটি করে ক্ষেতের মধ্যে বেধে রাখে। পরে নুর হোসেন গোমস্তা একটি আটি মাথায় তুলে নেয়। এসময় আটিসহ পড়ে গিয়ে তার মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে, ধানের আটি মাথায় উঠানোর পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।