• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে যুব মৈত্রী’র ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ণ
বরিশালে যুব মৈত্রী’র ৩৪ তম  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশাল ব্যুরো
বাংলাদেশ যুব মৈত্রী’র ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বরিশালে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বরিশাল জেলা কমিটির উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা যুব মৈত্রী’র সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নীলু, যুব মৈত্রী বরিশাল জেলা কমিটির সহ- সভাপতি আলমগীর হোসেন মৃধা, সহ- সাধারন সম্পাদক কুমার আকাশ, জেলা যুব মৈত্রী নেতা জাহিদ হোসেন খান ফারুক, রফিকুল ইসলাম, সোহেল রানা প্রমুখ।

সভায় বক্তারা অবিলম্বে সকল সরকারী বেসরকারী শূন্য পদে নিয়োগ দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। সেই সাথে মাদক, সন্ত্রাস,দুর্নীতি, বৈষম্য ও সামপ্রদায়িকতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে বলে প্রত্যায় ব্যাক্ত করেন। ##