গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মৎস্যজীবীদের পূর্নঃবাসনের লক্ষে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী উপজেলার ২০টি মৎস্যজীবি পরিবারের মাঝে বিনামূল্যে ৪০ টি ছাগল ও ছাগল পালনের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা চত্বরে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক এসএম আশিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসার, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন সহ অন্যান্যরা। একইদিন ৪০জন জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করেন অতিথিরা।