• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩০টি বিদ্যালয়ের ৯ম ও ১০ শ্রেনীর মেধাবী ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা এগারটায় পরিসংখ্যান অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল সহ অন্যান্যরা।