• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ণ
বরিশালে বীজ  ও সার বিতরণ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত ২০২৩/২৪ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এই সার বীজ বিতরণ করা হয়।

মঙ্গলবার সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন বরিশাল-৪ আসনের সাংসদ পংকজ নাথ।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, ইউপি চেয়ারম্যান, সদস্যসহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ##