• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ-

বর্তমান সরকারের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে ঊফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউষ ধানের বীজ, ডিএফপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেহেন্দিগঞ্জ পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২১শ কৃষকদের মাঝে জনপ্রতি ঊফশী আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএফপি সার ১০ কেজি ও এমপিও সার ১০ কেজি করে বিতরণ করেণ প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুননবী’র সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শিশির বড়াল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। এর আগে পৌরসভার ০৭নং ওয়ার্ড বদরপুর এলাকায় ২টি সড়কের উদ্বোধন করেন সংসদ সদস্য পংকজ নাথ।