বরিশাল ব্যুরো
ঈদ উপলক্ষে ও যানজট নিরসনে বরিশালের সড়কে নিয়োজিত রয়েছে ১৫ ফোর্স। গীর্জা মহল্লা সহ বিভিন্ন শপিংমল ও জনবহুল সড়কে কাজ শুরু করেছেন তারা। তারই ধারাবাহিকতায় নগরীর বিবির পুকুর পাড়ে ফুটপাথ দখল মুক্ত করা হচ্ছে।
বুধবার ফুটপাথ দখল মুক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন এ সব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে নগরবাসীর কাংক্ষিত সেবা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরো বাড়ানো হয়েছে। নগরীর প্রতিটি মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমপি ট্রাফিক পুলিশের টিআই আঃ রহিম, সার্জেন্ট শহিদুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা। ##