স্টাফ রিপোর্টার
বরগুনার বামনা উপজেলা সদরের আমতলী গ্রামে রুহিতা আমতলী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির(আখড়াবাড়ী) ২৪ প্রহর মহা নাম যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে রাঁধাকৃষ্ণের পিতলের যুগল স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার(১১ এপ্রিল) রাতে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত যুগল স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি নান্টু রায়।
এসময় উপস্থিত ছিলেন, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার, অফিসার ইন চার্জ মো. মাইনুল ইসলাম, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় সহ সভাপতি প্রতিনিধি বাবু তপন কুমার হাওলদার, যুগ্মসাধারণ সম্পাদক বাবু সুশীল চন্দ্র মিত্র, বামনা উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি কৃষ্ণকান্ত কর্মকার, সাধারণ সম্পাদক মানিক কুমার পঙ্কজ, পুজা পরিষদ সভাপতি অঞ্জন চ্যাটার্জি, আখড়াবাড়ি মন্দির কমিটির সভাপতি মনোজ কুমার বাবুলসহ হিন্দু ধর্মী নেতৃবৃন্দ।
জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় নেতা সুশীল চন্দ্র মিত্রের আর্থিক সহায়তায় আখড়াবাড়ি নাট মন্দিরে প্রায় ১৭ কেজি ওজনের পিতলের যুগলটি স্থাপন করা হয়েছে। বামনা উপজেলার সবচেয়ে পুরাতন আখড়াবাড়ি মন্দিরে ৪৪ বছর ধরে মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়ে আসছে।