• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় কৃষকদের মধ্যে আউশ প্রণোদনার সার বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ণ
হিজলায় কৃষকদের মধ্যে আউশ প্রণোদনার সার বীজ বিতরণ

হিজলা( বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার এক হাজার প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ প্রণোদনা, সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার( ১২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ পংকজ নাথ।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী,ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধাক্ষ শাহজাহান তালুকদার,কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণত সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম সরদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌফিকুর রহমান সিকদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সোলাইমান সান্ত সহ উপজেলার ৬ টি ইউনিয়নের সাদার উপর সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ। সভা শুরুতে উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি তার স্বাগত বক্তব্যে বলেন,কৃষকদের আউশ চাষে আগ্রহী করে তোলার জন্য এ বছর হিজলা উপজেলার ৬ টি ইউনিয়নে এক হাজার জন কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হবে।

এছাড়াও হরিনাথপুর ইউনিয়নের আবুপুর এলাকায় একই পরিবারে ছয়টি ঘর আগুনে পুড়ে বিধ্বস্ত হওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে তিনভান টিন ও নগদ ১৫ হাজার টাকার চেক দেয়া হয়েছে।