• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সততা হাসপাতালের উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৩, ০৭:০০ পূর্বাহ্ণ
গৌরনদীতে সততা হাসপাতালের উদ্বোধণ

গৌরনদী প্রতিনিধি \ গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে অত্যাধুনিক হাসপাতালের উদ্বোধণ করা হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠিতে মঙ্গলবার বিকেলে সততা হাসপাতাল এন্ড ডায়াগনেষ্টিক সেন্টার নামের হাসপাতালের উদ্বোধণ করেন সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা। হাসপাতালের পরিচালক সাজ্জাদ হোসেন ও উপেন চন্দ্র মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবা উদ্দিন আকন, আগরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনজিত চন্দ্র, হাসপাতালের পরিচালক মোসারফ হোসেন সহ অন্যান্যরা।