গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় আনিস মোল্লা নামের এক কৃষক নিহত হয়েছে। নিহত আনিস আগৈলঝাড়া উপজেলার মৃত আব্দুল হক মোল্লার ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে রাস্তা পারাপারের সময় মালবাহী ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত হয় আনিস মোল্লা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে একইদিন দুপুরে তিনি মারা যান। তিনি (এসআই তমাল) আরও জানান, ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।