সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি:
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্ধগতির বাজারে একটু স্বস্তি দিয়ে পিরোজপুরের পথশিশু,রিক্সা চালক,দিনমজুর সহ অসহায় মানুষের মাঝে রান্না করে একবেলা খাবার বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকালে শহরের সি অফিস মোড়ে ছাত্রলীগের কর্মীরা মাংস বিরিয়ানী রান্না শেষে প্যাকেট করে তা বিতরণ করতে দেখা যায়। ভারী খাবারের সাথে পানির বোতল ও খেজুর পেয়ে খুশি রোজাদাররা। জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইখতেষার মাহমুদ সজলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এসময় সংগঠনটির নেতারা জানান, গতকাল বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিনে মোট ২ হাজার মানুষের মাঝে ইফতারির জন্য একবেলা খাবার বিতরণ করা হয়েছে।