• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবি’তে বর্ষবরণ উৎসব ১৪৩০ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ণ
বশেমুরবিপ্রবি’তে বর্ষবরণ উৎসব ১৪৩০ উদযাপিত

রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি সংবাদদাতা:গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বর্ষবরণ উৎসব ১৪৩০ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

শুক্রবার(১৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এসময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

মঙ্গল শোভাযাত্রায় অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।