• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেসক্লাব বসুন্দিয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৩, ১৭:৫০ অপরাহ্ণ
প্রেসক্লাব বসুন্দিয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোরে প্রেসক্লাব বসুন্দিয়া’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ ই এপ্রিল ২২ শে রমজান শুক্রবার যশোর সদরের প্রেসক্লাব বসুন্দিয়ার উদ্যোগে বসুন্দিয়া মোড় ফ্রেন্ডস পার্ক ক্যাফে’তে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বসুন্দিয়ার প্রধান উপদেষ্টা ও সমাজের কথা’র স্ট‍্যাফ রিপোর্টার লাবুয়াল হক রিপন , দৈনিক গ্রামের কাগজের স্ট‍্যাফ রিপোর্টার শিমুল ভুইয়া, রাতদিন নিউজের প্রতিনিধি ফোরামের সভাপতি রিপনুল হক রিপন, চিফ ফটো সাংবাদিক রিকি খান, এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক সত্যপাঠ পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাব বসুন্দিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ গফফার রহমান, জাতীয় দৈনিক তৃতীয়মাত্রার যশোর প্রতিনিধি অমল কৃষ্ণ পালিত, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল হোসেন, দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান লিটন, প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এ্যাড,মুরাদ হোসেন, ব্রাক ব্যাংকের ম্যানেজার হুমায়ুন কবির, গ্রামের সংবাদ ও দৈনিক কালের খবর পত্রিকার প্রতিনিধি সাঈদ ইবনে হানিফ, স্পন্দন পত্রিকার প্রতিনিধি শেখ আব্দুল জব্বার, গাংচিল টিভির নিজস্ব প্রতিনিধি ইয়াসিন আরাফাত, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রশিদ,
জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবর রহমান, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এ এস আই সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী সৈয়দ জহিরুল ইসলাম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, সাবেক সেনা সদস্য এস এম হক রিপন, এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন, বসুন্দিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুস সত্তার। দোয়া শেষে সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন এবং মাগরিবের নামাজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।