• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে চৈত্র সংক্রান্তিতে সাংস্কৃতিক আড্ডা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ণ
বরিশালে চৈত্র সংক্রান্তিতে  সাংস্কৃতিক আড্ডা

বরিশাল ব্যুরো

বরিশালে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সাংস্কৃতিক আড্ডা করেছে বরিশাল তথা বাংলাদেশের একটি প্রাচীন নাট্য সংগঠন খেয়ালী গ্রুপ থিয়েটার।

বৃহস্পতিবার রাতে সংগঠনের সভাপতি প্রফেসর স ম ইমানুর হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান ও অনুষদের ডিন সুপ্রভাত হালদার, ডেপুটি রেজিষ্টার বাহউদ্দিন গোলাপ, অধ্যাপক উত্তম বড়াল, গণশিল্পী সংস্থার সাধারন সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি সাঈদ পান্থ, তানসেনের সাবেক সাধারণ সম্পাদক সুপন কান্তি ঘোষ, ডা. সুতপা দত্ত, সারজিত রিদওয়ান অয়ন প্রমুখ। সাংস্কৃতিক আড্ডার সঞ্চলনা করেন খেয়ালীর সাধারণ সম্পাদক অপূর্ব অপু।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার হাজার বছরের ঐতিহ্য আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্য পৌঁছে দিতে পারব। এরই ধারাবাহিকতায় আমরা ধর্মনিরপেক্ষ এবং শুদ্ধ সংস্কৃতির একটি জাতি বিনির্মাণ করতে পারবো। যে জাতি মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সুখী-সমৃদ্ধ সমাজ করতে পারবো। পরে খেয়ালী গ্রুপ থিয়েটারের কর্মীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ##