• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৩, ১৪:২৯ অপরাহ্ণ
বামনায় মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার :
বরগুনার বামনায় আজ শনিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বামনা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মফস্বল সাংবাদিক ফোরামের বামনা শাখার সভাপতি অধ্যাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবুল হোসেন শরীফ, বামনা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মোশাররফ হোসাইন জোমাদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: রুমি খানম, রামনা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম জমাদ্দার, বামনা প্রেসক্লাব সাবেক সভাপতি মো. ওবায়েদুল কবির আকন্দ দুলাল, বামনা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মো. মতিন আকন্দ, সাধারন সম্পাদক মো. নাসির মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন পিন্টু, যুবলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম সারওয়ার, সাধারন সম্পাদক নুরুল হুদা মুনইম তালুকদার, মহিলা কলেজ উপাধ্যক্ষ মহসিন কবির, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বামনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও শিল্পকলা একাডেমী সাধারন সম্পাদক পরিমল চন্দ্র কর্মকার। এছাড়াও সরকারী কর্মকর্তা কর্মচারী, ব্যাংক বীমার ব্যবস্থাপক, ইমাম মোয়াজ্জেম সহ মফস্বল সাংবাদিক ফোরাম, প্রেসক্লাব ও বামনায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমূখ।
সভা পরিচালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বামনা উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. ওমর ফারুক সাবু, সিনিয়র সহসভাপতি মাসুদ রেজা ফয়সাল, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান মান্না ।