গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে টরকী ফুড ভিলেজ চাইনিজ রেস্তোরায় ইফতার পূর্ব আলোচনা সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দিন সিকদার, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা। সাংবাদিক সুমন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম মিজান, গৌরনদী-আগৈলঝাড়া ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি খোকন মুন্সী। শেষে দেশ ও জাতির সমৃদ্ধ কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।