• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ‘মাই টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৩, ১৫:১৪ অপরাহ্ণ

আবু তাহের , নিজস্ব প্রতিনিধিঃ
যশোরে মাইটিভির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৪ তম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে যশোর প্রেস ক্লাবের হল রুমে মাই টিভি জেলা প্রতিনিধির আয়োজনে এ ইফতার মাহফিলে যশোর জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, সিনিয়র সাংবাদিক তৌহিদ জামান, সময় টিভির স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা, আর টিভির জেলা প্রতিনিধি বিএম ফারুক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম,বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক গ্রামের কন্ঠের স্টাফ রিপোর্টার মোঃ ইকরাম হোসেন,যমুনা টিভির ক্যামেরা পার্সন শামীম হোসেন, মাই টিভি ক্যামেরা পার্সন তরিকুল ইসলাম ও আলতাফ হোসেন সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ ও কয়েকজন হাফেজ।

ইফতার পুর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়এবং মাইটিভির সকল কলা কুশলীদের দীর্ঘায়ু কামনা করে কোরআান খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আতাউর রহমান।