• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিয়ে ইফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৩, ১৭:০৮ অপরাহ্ণ
চরফ্যাশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিয়ে ইফতার

কামরুল সিকদার, চরফ্যাশন থেকে:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কে নিয়ে চরফ্যাশন খানদানি হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।গতকাল সোমবার 17 এপ্রিল এই ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা আল নোমান ।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মুরাদ হোসেন ,৩ নং ওয়ার্ড কাউন্সিলর মতিন মোল্লা সহ অর্ধশতাধিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এই ইফতার মাহফিল অংশগ্রহণ করেন ।ইফতার শেষে খানদানি হোটেলে এক মিলন মেলা পরিণত হয়। সেখানে তাদের শিক্ষা জীবনের সুখ দুঃখের কথা তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে একজন আরেকজনের কথা ভাগাভাগি করে নেয়।