গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্ন এন্ড লিভ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সংগঠনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ও ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভ লন্ডনের সহায়তায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের ৩০ জন প্রতিবন্ধীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন সংগঠনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি জুয়েল সরদার, সদস্য রাকিব সিকদার, রিফা তালুকদার, সাহিদা আক্তার, বিনা আক্তার, ইফাদ গাজী ও অনিক বাড়ৈ সহ অন্যান্যরা