• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ এপ্রিল থেকে ৩দিন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে দর্শনার্থী প্রবেশ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৩, ১২:৫৩ অপরাহ্ণ
২৪ এপ্রিল থেকে ৩দিন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে দর্শনার্থী প্রবেশ বন্ধ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৩ দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

আগামী ২৬ এপ্রিল নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দীন টুঙ্গিপাড়া সফরের কর্মসূচী রয়েছে।

সমাধিসৌধের সহকারী কিউরেটর মোঃ নুরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির বরাত দিয়ে গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানাগেছে, আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৩ দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দর্শনার্থী প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

দেশের দূর দূরান্ত থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শণের জন্য যে সকল দর্শনার্থীরা কর্মসূচী রাখেন, তারা বিষয়টি পূর্ব হতে অবগত না থাকলে বিশেষ অসুবিধার সম্মুখিন হন। তাই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বার্তাটি বহুল প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন ওই কর্মকর্তা। #