কামরুল সিকদার চরফ্যাশন থেকে
পবিত্র মাহে রমজান উপলক্ষে চরফ্যাশন উপজেলার ২ নং আসলামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারির ব্যক্তিগত উদ্যোগে আন্ত ওয়াড কেরাত ও আজান প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।গতকাল সোমবার দিন ব্যাপী আসলামপুর আবুগঞ্জ বাজার জামে মসজিদ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নয়টি ওয়ার্ড থেকে কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।অভিজ্ঞ মাওলানা বিচারকমণ্ডলী দ্বারা প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে থেকে উত্তীর্ণ নির্ণয় করা হয় ।চূড়ান্তভাবে বিজয়ী হাফেজ এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবদিন ,উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নুর ইসলাম ভিপি, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র ,মাওলানা আনাস সাহেব সহ অতিথিবৃন্দরা ।উদ্যোক্তা চেয়ারম্যান আবুল কাসেম মিলিটারি বলেন বহু বছরের স্বপ্ন আসলামপুর ইউনিয়নের সকল আলেম-ওলামাগণ এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উৎস উদ্দীপনা বাড়ানোর জন্য আমি এই উদ্যোগ নিয়েছি। যেমনি ভাবে তাকরিম কুরআন প্রতিযোগিতা ফার্স্ট হয়ে বাংলাদেশের সুনাম অর্জন করেছে, তেমনি আমার ইউনিয়নের কেরাত ও আজান প্রতিযোগিতা চালু করে দিয়ে গেলাম ।এখন সবাই ভালোভাবে নিজে নিজেকে তৈরি করতে শিখবে। অনুষ্ঠানের প্রধান অতিথি জয়নাল আবদিন বলেন এই প্রথম এরকম প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি ।আর যিনি এ আয়োজন করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি।