• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন চরফ্যাশনের দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৩, ০৭:৫৩ পূর্বাহ্ণ
ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন চরফ্যাশনের দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ

সাংবাদিক কামরুল শিকদার,
মা বাবার স্মরণে প্রতি বছরের ন্যায় এই বছরও চরফ্যাশনের কৃতি সন্তান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন ও তার বড় ভাই আবুল বাসার মিয়ার উদ্যোগে এওয়াজপুর ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে ।দুস্থদের তালিকা করে বুধবার সকাল দশটায় নিজ বাড়িতে এই শাড়ি লুঙ্গি বিতরণ করা হয় ।অসহায় দুস্থ নারী হালিমা খাতুন বলেন কবির ভাই প্রতিবছর ঈদ আসলে আমাদেরকে শাড়িসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয় ।আমরা এগুলো পেয়ে খুবই খুশি। শাড়ি পরে নামাজে তার জন্য দোয়া করুন ।আল্লাহ যেন তাকে আরো বেশি বেশি দান করার তৌফিক দান করেন । দানবীর কবির হোসেনের পিতা মরহুম আব্দুল কুদ্দুস মাস্টার একসময় বৃহৎ হাজারী গঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেছেন ।তিনিও মানুষের কল্যাণে কাজ করে গেছেন ।দানবীর ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কবির হোসেন বলেন আমি ঢাকা ব্যবসা করি, ঢাকাও দুস্থদের মাঝে এবং আমার জন্মস্থান এওয়াজপুর ইউনিয়নের দুস্থ অসহায় মাঝে সবসময় থাকার চেষ্টা করি ।এই সুবাদে প্রায় ২৭০০ দুস্থ অসহায় নারী পুরুষের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শাড়ি লুঙ্গি দিয়েছি এগুলো দেয়ার পরও যদি মানুষ আমার কাছে চায় আমি কাউকে খালি হাতে ফিরাব না। তবে আমার একটাই চাওয়া আমার মা-বাবার জন্য দোয়া কামনা করছি। ওই সময় উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান আজাদ ,এয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি রিপন নাডা , গিয়াস উদ্দিন সিকদার, রিপন হাওলাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।