• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় গণঅধিকারের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৩, ১৪:০৬ অপরাহ্ণ
দশমিনায় গণঅধিকারের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় গণঅধিকার পরিষদের ইফতার মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে উপজেলা সদরের পূজাখোলার দলীয় কার্যালয়ে ইফতার মাফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. লিয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. মিজান হাওলাদার,কালাম পঞ্চায়েত,আফজাল হোসেন ঢ়াড়ি, কাজী রাসেল, রিয়াদ হাওলাদার ও ইলিয়াস হোসেন রাকিব প্রমুখ।