• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আগে চাল পেয়ে খুশি জেলেরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৩, ১২:১১ অপরাহ্ণ
ঈদের আগে চাল পেয়ে খুশি জেলেরা

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়নের ৭০টি জেলে পরিবারের মাঝে এপ্রিল মাসের ৪০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলেদের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, ইউপি সদস্য হাসান আল মামুন, স্বপন হালদার প্রমুখ। ঈদের আগের দিন চাল পেয়ে খুশি হয়েছেন সুবিধাভোগী জেলেরা।