সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজের বিত্তবানদের সহায়তায় সমাজের নিম্নআয়ের ও হত দরিদ্র মানুষের মাঝে অর্ধেক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার মোট ০৯ টি স্পটে কমপক্ষে ৫০০ মানুষ এই সুবিধা পাবেন। ৬১০ টাকার পণ্য মিলবে ৩০০ টাকায় । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু শাহিন শাহ, উপজেলা নিবাহী কমকর্তা মো.মহিউদ্দিন আল হেলাল, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়,কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি দিলীপ বনিক, বনিক সমিতির সাধারন সম্পাদক তাপস দত্ত, হাজী লিকন তালুকদার প্রমুখ। বাস্তবায়নে: গলাচিপা স্কিল ল্যাব, কালের কণ্ঠ শুভ সংঘ ও গলাচিপা ফাউন্ডেশন।