• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৩, ০৩:২৩ পূর্বাহ্ণ
গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে জানান
আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আপনাদের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ মঙ্গল কামনা করি। গলাচিপা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.মুশফিকুর রহমান রিচার্ড বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ ও জাতি গঠনের জন্য একযোগে কাজ করা। আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নেব।কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় বলেন, পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অশিম ধারা। পবিত্র ঈদুল ফিতরে আমি এই কামনা করি। ঈদ মোবারক।