সাংবাদিক মোঃ আব্দুল্লাহ
প্রতিদিন ডাকি তোমায়
নেই কোন চেতনা,
সময় থাকিতে করো,
পরকালের সাধনা।।
ডাকার মতো ডাকবো একদিন
আমি অন্ধকার কবর,
আসতে হবে আমার কোলে
রাখনা কেন খবর?
সাপ বিচ্ছু আজাব গজব
থাকবে তুমি কিন্তু একলা,
তোমার যেদিন ডাক পরিবে
পরবে কান্নার মেলা।
ছেলে মেয়ে কাঁদবে সবাই
কেউ হবেনা সাথী,
আমি কবর নির্জন গৃহ,
কেউ দিবেনা বাতি।
তোমার সম্বল ঈমানের বল
হিসাব হবে পথে,
শান্তি যদি পেতে চাও
আমল আনিও কিন্তু তোমার সাথে।।