• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় ধর্ষণের শিকার স্কুল ছাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ণ
কোটালীপাড়ায় ধর্ষণের শিকার স্কুল ছাত্রী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই স্কুল ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

ওই স্কুল ছাত্রীর পিতা জানান, ঘটনার দিন রাত ৯ টার দিকে ওই স্কুল ছাত্রী পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা ডুমরিয়া গ্রামের মহেন্দ্র ভাবুকের ছেলে মিথুন ভাবুক (২৬) ও সচীন পান্ডের ছেলে সত্য পান্ডে (২৪) ওই ছাত্রীর মুখে ওড়না পেচিয়ে একটি মাছের ঘেরপাড় নিয়ে দু’জনে মিলে ধর্ষন করে। এতে ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে বখাটেরা পালিয়ে যায়।

এরপর ওই স্কুল ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে এ ঘটনা তার মা-বাবাকে জানায়। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় দুইজনকে আসামী করে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। #