• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৩, ০৭:১৯ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে পৃথক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো- উপজেলার উত্তর চাঁদশী গ্রামের বাসিন্দা গৌতম দত্ত (৪০) এবং চন্দ্রহার গ্রামের নেছার সরদার (৫৫)।
বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার ষ্টেশনের সাব-অফিসার আকতার হোসেন জানান, মঙ্গলবার বিকেলে গৌরনদী থেকে ভ্যানযোগে পান নিয়ে টরকীর দিকে যাচ্ছিলো গৌতম ও রতন নামের দুই পান বিক্রেতা। পথিমধ্যে মহাসড়কের মদিনা ষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় অজ্ঞাত ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যান চালকসহ তারা দু’জন গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে গৌতম নিহত হয়। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় বাটাজোর-সরিকল সড়কের চন্দ্রহার বাদামতলা এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নেছার সরদার ও সুধীর নামের দুই ব্যক্তি গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন দিবাগত রাত সোয়া দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নেছার মারা যায়।