• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গত সাড়ে ৪ বছর বরিশালের মানুষ অত্যাচারিত হয়েছে-খোকন সেরনিয়াবাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ণ
গত সাড়ে ৪ বছর বরিশালের মানুষ অত্যাচারিত হয়েছে-খোকন সেরনিয়াবাত

Closeup of blue textured background. Dark edges. Copy space

নিজস্ব প্রতিবেদক

দলীয় মনোনয়ন পেয়েই ভোটের মাঠে নেমেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সন্তান খোকন সেরনিয়াবাত। প্রতিদিনই তার আলেকান্দা এলাকার বাসায় ভিড় করছেন কর্মী-সমর্থকরা। যদিও বরিশালে তার প্রথম সংবর্ধনায় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রায় সব শীর্ষ নেতা। মনোনয়নবঞ্চিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল­াহও দিয়েছেন ভোটের মাঠে চাচা খোকন সেরনিয়াবাতের পক্ষে কাজ করার ঘোষণা।

নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেন, ‘গত সাড়ে ৪ বছর বরিশালের মানুষ অত্যাচারিত হয়েছে। এখানে কোনো উন্নয়ন হয়নি। সবকিছু বিবেচনা করেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। সর্বস্তরের মানুষ যেখানে আমার সঙ্গে আছে সেখানে আর কোনো কিছু নিয়ে টেনশন করছি না।’

মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, ‘২০১৩-এর নির্বাচনে কি হয়েছিল তা সবার জানা। পরিকল্পিতভাবে হারানো হয়েছিল মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনকে। তখনকার সেই পরাজয়ের নেপথ্যে যারা ছিলেন তারাই এখনো আছেন দলের নেতৃত্বে। এদের ওপর ভরসা করা যায় না। তবে মহানগর আওয়ামী লীগের কেউ-ই যে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন না তা নয়। ওয়ার্ড পর্যায়ের নেতাদের অনেকেই যোগাযোগ রাখছেন গোপনে। এসব বিষয় নিয়ে এরইমধ্যে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রার্থী। দেখা করে সবকিছু তাকে জানিয়েছেন তিনি। এখন সভানেত্রী যেটা ভালো বুঝবেন সেটাই করবেন।’

মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার দেওয়া মনোনয়ন মাথা পেতে নিয়েছি। এখানে বিষয় হচ্ছে নৌকা আর আওয়ামী লীগের সম্মান। দল আর দলীয় প্রতীকের মর্যাদা রক্ষায় এরই মধ্যে কাজ শুরু করেছি আমরা। খুব শিগগিরই জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা ডেকে সেখানে নির্বাচন পরিচালনা বিষয়ক কর্মপরিকল্পনা ঠিক করা হবে।