• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৩, ১৪:৫১ অপরাহ্ণ
গৌরনদীতে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমানের বড়ভাই, বরিশালের গৌরনদী উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ও খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান আকন (৬৭) বৃহস্পতিবার ভোরে উপজেলার মেদাকুল গ্রামের নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। একইদিন বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।