• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় আইনগত সহায়তা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৩, ০৯:৩৫ পূর্বাহ্ণ
দশমিনায় আইনগত সহায়তা দিবস পালন

স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা চৌকি লিগ্যাল এইড কমিটির আয়োজনে র‌্যালি ও আইনজীবী সমিতির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, দশমিনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সমির মল্লিক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোস্তাফিজুর রহামান,কৃষি কর্মকর্তা জাফর আহমেদ,আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিকদার গোলাম মোস্তফা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, আইনজীবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।