• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৩, ০৭:০৬ পূর্বাহ্ণ
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইসমাইল ভোলা।।

” বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বারা উন্মোচন” এ স্লোগান কে সামনে রেখে ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৩ এর র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকল ৯ টায়ে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়ানো পর বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরে মূল মূল সড়ক পদক্ষিন করে জেলা পরিষদের মিলনায়তনে এসে আলোচনা সভায় রূপ নেয়।

এতে মাননীয় সিনিয়র জেলা ও দায়রাজজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এইচ, এম, মাহমুদুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, এইচ,এম, মাহমুদুর রহমান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ প্রমূখ।

এসময়  বিচার বিভাগের কর্মকর্তাগণ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীগণ, জনপ্রতিনিধিগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।