• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে শিক্ষকদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ণ
বরিশালে শিক্ষকদের ঈদ পুনর্মিলনী

বরিশাল ব্যুরো
বরিশালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরিশাল জেলা ও মহানগরে সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মাহফুজা খানমের সভাপতিত্বে ও জাহিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন।

সভায় বক্তব্য রাখেন আয়শা পারভীন, এইচ এম আবদুল হাই, মিন্টু কুমার কর, মাসুদ আহমেদ, মুজিবুর রহমান বাবুল, নাসরিন জাহান, খালেদা খানম, মনোয়ার হোসেন, নাসির উদ্দিন, জিয়াউর রহমান, মাসুদ রানা প্রমুখ।

সভায় বরিশাল সদর উপজেলা সভাপতি পিআরএলে থাকায় নির্বাহী সভাপতি সুফিয়া বেগমকে সভাপতি এবং সাধারণ সম্পাদক খালেদা খানম সিটিতে বদলী হওয়ার মো কামরুজ্জামান সোহেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

মহানগর কমিটিতে সহ সভাপতি পদে খালেদা খানম, খাদিজা আক্তার ও লিজা খন্দকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে লানা আক্তারকে কো অপ্ট করা হয়। ##