• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৩, ০৯:৫১ পূর্বাহ্ণ
প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন সমূহের উপজেলা ভিত্তিক ফেডারেশন গঠন এবং ১০ জন প্রতিবন্ধি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে রবিবার দুপুরে উপজেলার শহিদ সুকান্ত বাবু মিলনায়তনে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম, প্রধান সমন্বয়কারী মিঠু মধু প্রমূখ।