• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রাম উন্নয়নের পরিকল্পনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২৩, ০৬:৫১ পূর্বাহ্ণ
গ্রাম উন্নয়নের পরিকল্পনা সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পরিকল্পিতভাবে গ্রাম উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে প্রকল্প প্রস্তাব প্রস্তুত এবং বাস্তবায়নযোগ্য স্কীম ও উন্নয়ন কর্মসূচির অগ্রাধিকার নিরুপণের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের তিনটি গ্রামের যৌথসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। সংরক্ষিত ইউপি সদস্যা হাসনে হেনা বেগমের সভাপতিত্বে ও ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সোলায়মান মৃধা, জসিম উদ্দিন ও স্বপন হালদার প্রমূখ। সভায় উপস্থিত স্ব স্ব গ্রামের বাসিন্দারা ওয়ার্ডের গুরুত্বপূর্ন স্কীমগুলো উপস্থাপন করে তা বাস্তবায়নের অনুরোধ জানান।