• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় ফেসবুকে ক্ষমা চেয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ণ
বামনায় ফেসবুকে ক্ষমা চেয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার :
নিজের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে ভুল বেয়াদবীর জন্য মাফ চেয়ে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে বরগুনার বামনা উপজেলার সফিপুর গ্রামের মো. জহিরুল ইসলাম(২৫) নামে এক যুবক। সে ওই গ্রামের তৈয়ব আলী সিকাদারের একমাত্র ছেলে।
আজ সোমবার (০১ মে) ভোরে বাড়ীর পাশের বাগনের একটি আম গাছে ওই যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। বামনা থানাপুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের মধ্যস্ততায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।
এর আগে গত রবিবার রাত ১০টায় নিহত ওই যুবকের ব্যক্তিগত ফেসবুক Shikder Mohammed Johirul নামে আইডিতে “ সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর ওয়াস্তে ভুল বেয়াদবি মাফ করবেন(দোয়ার দরখাস্ত) রইল” লিখে পোস্ট করেন। পরে সোমবার ভোরে ওই যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানাগেছে, নিজের ভুলে অনুতপ্ত হয়ে ক্ষোভে তিনি আত্মহত্যা করেছেন। যার প্রমান তিনি ফেসবুকে দিয়ে গেছেন।
নিহতের চাচা হুমায়ুন কবির সিকদার জানান, তৈয়ব আলী সিকদারের একমাত্র ছেলে ছিলো জহিরুল। তার দুই বোন ভাইকে খুব ভালোবাসতো। ভাই যখন টাকা পয়সা চাইতো তারা দিতো। সম্প্রতি বাস যোগে জহিরুল ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় এমন মিথ্যা সংবাদ বোনদের দেয় জহিরুল। তখন সে বোনদের কাছে চিকিৎসার জন্য টাকা চায়। বোনেরা তাকে টাকা পাঠায়। পরে যখন বোনেরা টের পায় জহিরুলের কিছুই হয়নি সে মিথ্যা বলে টাকা নিয়েছে তখন তারা তাকে মিথ্যা কেন বলেছে জানতে চায়। এ ভুলের অনুতপ্ত হয়ে ক্ষোভে সে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম বলেন, বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এ ঘটনায় বামনা থানায় একটি অপমুত্যু মামলা হয়েছে। যেহেতু এটা আত্মহত্যা তাই স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছ থেকে লিখিত নিয়ে মরদেহটি দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।