• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২৩, ০৮:১১ পূর্বাহ্ণ
বরগুনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

বরগুনা প্রতিনিধিঃ
শ্রমিক সমাবেশসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বরগুনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ পালন করা হয়েছে। বাস, ট্রাক, রিকশা, মোটরসাইকেলসহ নানা পেশার শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সোমবার (১লা মে) বরগুনা টাউন হল প্রাঙ্গণে সকাল সাড়ে দশটায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল ১০টার দিকে টাউনহল সংলগ্ন ট্রাকস্ট্যান্ড থেকে জেলা ট্রাক, ট্রাক্কর, কভার্ড ভ্যান, ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন, রিকশা চালক শ্রমিক ইউনিয়ন, বেকারী শ্রমিক ইউনিয়ন, সেলুন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে আলাদা আলাদা মিছিল নিয়ে সমাবেশে অংশ গ্রহন করে শ্রমিকরা।

সমাবেশ বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান, বিপদে আপদে শ্রমিকদের পাশে থাকার আহবান জানিয়েছেন। এছাড়াও সকল পেশার শ্রমিকদের একতা বদ্ধ থাকার জন্যও আহবান করেন।

বাবু সুখ রঞ্জন শীলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার আবদুল সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)ফয়সাল আহম্মেদ, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, বরগুনা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।