• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথ প্রবাসী কল্যান সমিতি ইউএসএ ‘ইনক’ ২০২৩–২৫ নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ণ
বিশ্বনাথ প্রবাসী কল্যান সমিতি ইউএসএ ‘ইনক’ ২০২৩–২৫ নতুন কমিটি ঘোষণা

আনহার বিন সাইদ বিশ্বনাথ সংবাদদাতা:-

সিলেটের বিশ্বনাথ উপজেলার আমেরিকায় বসবাসকারী নাগরিকদের সংগঠন ‘বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ'( ইনক) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

৩০শে এপ্রিল ২৩ ইং নির্বাচন কমিশনে মাধ্যমে ২০২৩-২৫ মেয়াদে এই নতুন কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ, ইনক এর নির্বাচন কমিশন কর্তৃক ১৭ সদস্য বিশিষ্ট কমিটি, নিম্নে উল্লেখিত প্রত্যেক পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করে।

১. সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: সেবুল খান ২.সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান, ৩.সহ-সভাপতি (১) তৌফিকুর রহমান, ৪.সহ-সভাপতি (২) মো: আবুল আলম, ৫.সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ, ৬. সহ-সাঃ সম্পাদক আবদুল্লাহ এম আদনান, ৭.কোষাধ্যক্ষ মো: আযম আলী, ৮. সহ- কোষাধ্যক্ষ আব্দুল আহাদ আলকাস মিয়া, ৯.সাংগঠনিক সম্পাদক মো: লিয়াকত আলী, ১০.প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, ১১.ক্রীড়া,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাসুক আহমদ, ১২.সমাজ কল্যাণ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খছরু আহমদ, ১৩.কার্যনির্বাহী সদস্য (১) আব্দুল মনাফ, ১৪. কার্যনির্বাহী সদস্য (২)কবির এ ফারুক, ১৫.কার্যনির্বাহী সদস্য (৩)আবদুল্লাহ এ এম রশিদ, ১৬. কার্যনির্বাহী সদস্য (৪)মাসুম আহমদ, ১৭. কার্যনির্বাহী সদস্য (৫) হিরা মিয়া।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ; ইফতেখার সিরাজ (প্রধান নির্বাচন কমিশনার) মখন মিয়া ( নির্বাচন কমিশনার) ও মুফতি লুৎফুর রহমান কাসেমী (নির্বাচন কমিশনার)।