• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেস্ট জার্নালিষ্ট এওয়ার্ড পেলেন রিপোর্ট৭১ সম্পাদক রিয়াজ হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ণ
বেস্ট জার্নালিষ্ট এওয়ার্ড পেলেন রিপোর্ট৭১ সম্পাদক রিয়াজ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ
ইউরোপের বেস্ট জার্নালিস্ট এওয়ার্ড ২০২৩ পুরস্কার অর্জন করেছেন রিপোর্ট ৭১ সম্পাদক , দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টি ফোর টেলিভিশনের ইতালি প্রতিনিধি এমডি রিয়াজ হোসেন। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ১৭ টি দেশের ব্যবসায়ী রাজনীতির সাংবাদিক কমিউনিটি নেতাদের উপস্থিতিতে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব এই পুরস্কার প্রদান করেন। ইতালিত অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে সাগরের সলিল সমাধি হয় অনেকের। অভিবাসীদের নিয়ে ব্যাপক সচেতনতামূলক সংবাদ প্রকাশ করার কারনেই পুরস্কারে ভূষিত হয় রিয়াজ হোসেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়েবার ভাইস প্রেসিডেন্ট আকম সেলিম,রানা তাসলিম উদ্দিন,ক্রাব এর সাধারণ সম্পাদক মামুনুর রশীদ,অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপ সহ আরো অনেকে।