ইতালি প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা লন্ডন সফর কেন্দ্র করে উচ্ছ্বাসিত ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সংবর্ধনা। যোগদানের লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি।এ উপলক্ষে সোমবার রোমের তুসকোলনা গ্রাম বাংলার হল রুমে প্রস্তুতি সভার আয়োজন করে। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাসান সম্পাদক,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হাদিউল ইসলাম হাদীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সিনিয়র নেতা হাবিব চৌধুরী ,আবু তাহের, জামান মুক্তার, হাবিব মোকদ, বাবু ঢালী,রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন,সাধারণ সম্পাদক খালিল বন্দুকছি, যুবলীগের মহিউদ্দিন মহি,সোহেল বকশী, মহিলা আওয়ামীলীগের উম্মে হানী প্রিন্স, শামীমা আক্তার পপিসহ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ বলেন লন্ডনের দলীয় প্রধান শেখ হাসিনাকে সংবর্ধনের সময় যোগদান করার মূল লক্ষ্য হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীর দলীয় প্রধান শেখ হাসিনার দিকনির্দেশনা দিবে।শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা ও ইতালি আওয়ামী লীগের যুগ্মরসাধারণ সম্পাদক আবু তাহেরের ছোট বোনের অকাল মৃত্যুতে দোয়া মোনাজাত করা হয়।