• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ফয়সাল আহমেদ দ্বীপ সভাপতি, রাসেল আহম্মেদ ,সাঃ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২৩, ০১:৪১ পূর্বাহ্ণ
অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ফয়সাল আহমেদ দ্বীপ সভাপতি, রাসেল আহম্মেদ ,সাঃ সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তিঃ
অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৩-২০২৪ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৯ এপ্রিল ২০২৩ প্যারিসে অনুষ্ঠিত সংগঠনের সাধারন সভায় সদস্যদের সরাসরী ভোটে সভাপতি হিসেবে পূনঃনির্বাচিত হয়েছেন একাত্তর টিভি ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্বীপ,যুগ্ম ভাবে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ডেইলী স্টার পত্রিকার কন্ট্রিবিউটর মোঃ রাসেল আহম্মেদ ও ডিবিসি নিউজ জার্মান প্রতিনিধি ফাতেমা রহমান রুমা এবং ট্রেজারার হিসেবে পূনঃনির্বাচিত হয়েছেন সিটিজেন ভিউজ এর সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মাহবুব হোসাইন। সংগঠনের প্রধান উপদেষ্টা শরীফ আল মোমিন নির্বাচন পরিচালনা করেন। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে নির্বাচিতরা জানিয়েছন। সাধারন সম্পাদক পদে সমান ভোট পাওয়ায় প্রথম বছর দায়িত্ব পালন করবেন রাসেল আহম্মেদ,দ্বিতীয় বছর ফাতেমা রুমা দায়িত্ব পালন করবেন।