অলিউল্লাহ ইমরান, বরগুনাঃ বরগুনা সদর উপজেলার বুুুুড়িরচর ইউনিয়নের কালির তবক গ্রামের কৃষক আব্দুল আলিম অভাবনীয় ব্ল্যাক রাইস (কালো রঙের চালের ধান) চাষ করে সাফল্য লাভ করেছে প্রথম শুরু করেই।
সোমবার (০১ মে) ক্ষেতে ধান কাটার সময় দেখা মিলে তার বাড়িসংলগ্ন নিজের জমিতে বোরো মৌসুমে ফিলিপাইন, ইন্দোনেশিয়া দেশের কালো চাল সংগ্রহ করে এবছর এক বিঘা জমিতে তিনি প্রথম চাষাবাদ করেছেন ব্ল্যাক রাইস। বিভিন্ন প্রতিকুলতার মধ্যদিয়েও দেখা মিলেছে অতুলনীয় ভালো ফলন। ভালো ফলনে বিজয়ের হাসি দেখা মিলে কৃষক আঃ মন্নান ছেলে আব্দুল আলিমের মুখে।
কঠোর পরিশ্রমী কৃষক আব্দুল আলিম বলেন,সোশ্যাল মিডিয়ায় দেখে আমার আগ্রহ জাগে পরে কৃষি অফিসারের পরামর্শ নিয়ে বিজ সংগ্রহ করে চাষাবাদ করে ভালো ফলন পেয়েছি তাই আমি আরো অনুপ্রাণিত হয়েছি। এখন থেকে প্রতিবছেই এই ধানের আবাদ করার ইচ্ছে আছে এবং অন্য কৃষকরা আবাদ করতে চাইলে আমি বিজ বিক্রি করা থেকে শুরু করে সকলধরনের সুযোগ সুবিধায় তাদের পাশে থাকবো।
উপসহকারি কৃষি অফিসার হুমায়ন কবির বলেন, আমার পরার্শম অনুযায়ী ওর কাজ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এবং ভাবছিলাম ফলনটাও ভালো আসবে আর তাই হলো, ফলন দেখে আজ আমারও মনটাও ভরে গেলো। কালো চাল ডায়াবেটিস, স্নায়ুরো ও বার্ধক্য প্রতিরোধক। এতে ভিটামিন, ফাইবার ও মিনারেল রয়েছে। তাই কালো চাল উৎপাদনে আলিমকে আমি উৎসায়ীত করেছি এবং আলিমও মনোযোগী হয়েছিলেন। এই চাল বিদেশে হাজার টাকায় কেজি বিক্রি করা হলেও স্থানীয় কৃষকরা যদি অল্প দামে বিক্রি করে তাতেও লোকশান পোহাতে হবে না কারোর। আশাকরছি আগামীতে কৃষকরা ব্লাক রাইস আবাদে মনোযোগী হবে। এবং সকল ধরনের পরার্শম কৃষি অফিস থেকে তাদেরকে দেওয়া হবে।
বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম বলেন, কালো চাল কম গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) সম্পন্ন, যা গম ও অন্যান্য ফলের জিআই হতে অনেক কম। ব্ল্যাক রাইসে অ্যান্থোসায়ানিন নামক একটি উপাদান আছে, এ কারণে এই ব্ল্যাক রাইস পুরোটাই কালো। আর অ্যান্থোসায়ানিন এমন একটি এন্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধ করে। আমরা প্রতিনিয়ত যে খাবার খাই তা থেকে রক্তের মধ্যে যে ধরনের ফ্রি রেডিকেল তৈরি হয় তা এই এন্টিঅক্সিডেন্ট ধ্বংস করে দেয়। পুষ্টিগুণসমৃদ্ধ কালো চালের উৎপাদন ভালো হলে এবং তা দেশব্যাপী কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া গেলে মানুষের রোগ প্রতিরোধের পাশাপাশি তা দেশের কৃষি অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।