• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় ফসল কাটার উৎসব ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২৩, ১৪:৫৭ অপরাহ্ণ
বরগুনায় ফসল কাটার উৎসব  ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় ফসল কাটার উৎসব ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষক উদ্বুদ্ধকরণের মাধ্যমে পতিত জমিতে উচ্চ ফলনশীল ব্রি ৬৭,৭৪,৮৯,৯২,৯৯ ও বঙ্গবন্ধু ধান ১০০ জাত আবাদের লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়। আজ বুধবার দুপুরে বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ শওকত ওসমান, ড. কাজী শিরিন আখতার জাহান, আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম এবং মোঃ কামরুল ইসলাম ভূইয়া প্রমূখ। সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুরের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ ব্রি এর সিএসও এবং প্রধান, ড. মোঃ মনিরুজ্জামান।