• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাটের সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৪, ২০২৩, ১৪:০০ অপরাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট শহীদ প্যাদার সহযোগী মিন্টু হাওলাদার (৩০) কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরা। গ্রেপ্তারকৃত মিন্টু বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া গ্রামের নুর আলম হাওলাদারের ছেলে ও একই গ্রামের মাদক সম্রাট শহীদ প্যাদার সহযোগী।
বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে গৌরনদী পৌরসভার টরকী বাসস্ট্যান্ডে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরা। এসময় ষ্ট্যান্ডের পূর্ব পাশের মেসার্স লিলি ট্রেডার্সের সামনে থেকে ৩ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ মিন্টুকে গ্রেপ্তার করা হয় এবং শহীদ প্যাদা পালিয়ে যায়। এ ঘটনায় বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এসআই ইশতিয়াক হোসেন বাদী হয়ে মাদক সম্রাট শহীদ ও মিন্টুর বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।