• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় মসজিদ কমিটির নিয়ে ১ জনকে কুপিয়ে জখম।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২৩, ১৪:২৪ অপরাহ্ণ
হিজলায় মসজিদ কমিটির নিয়ে ১ জনকে কুপিয়ে জখম।

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মসজিদ কমিটির দ্বন্ধে ১ জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল সেবাচিম প্রেরন করে।
জানাযায় ৫ই মে শুক্রবার জুম্মা নামাজের পরে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের হাসপাতাল সংলগ্ন বাদামতলা জামে মসজিদের কমিটি নিয়ে এ ঘটনা ঘটে।
এতে খুন্না গৌবিন্দ্রপুর গ্রামের ইদ্রিস বেপারীর পুত্র সামছু বেপারী (৩২) কে নামাজ শেষে বাড়ি ফেরার পথে কুপিয়ে জখম করা হয়।
আহত সামছু বেপারী জানায় আমাদের দেওয়া জমিতে মসজিদ মাদরাসা নির্মান করা হয়েছে।সেখানে জোড়পূর্বক হিরন হাওলাদার সভাপতি দাবী করে তিনি ও তার ভাই লোকমান হাওলাদার,আলমগীর হাওলদার মসজিদ মাদরাসার নামে বিভিন্ন স্থান থেকে অর্থ আদায় করে ব্যবসা করে আসছে করছে।
এ নিয়ে মুসল্লিদের মাঝে ক্ষোভ তৈরী হলে মুসল্লিরা নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

আগেই এ সংবাদের টের পেয়ে সভাপতি দাবীদার হিরন হাওলাদার উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী এনে আবুল হাসানাত আব্দুল্লাহ সহদর মুনি শাহানারা আব্দুল্লাহ রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদের আয়োজন করে।
মিলাদ শেষে নতুন কমিটির বিষয়ে আলোচনা করায় সভাপতি দাবীদার হিরন হাওলাদারের ভাই আলমগীর হাওলাদার ও ভাগিনা মিঠু হাওলদার বাড়ি যাওয়ার পথে আমাকে কুপিয়ে জখম করে।
মসজিদ কমিটির সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন তফাদার জানায় অনেকদিন ধরে মসজিদ কমিটি নিয়ে মুসলিমদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নতুন কমিটি গঠনের বিষয়ে সামছু কথা বলায় তার উপর হামলা করা হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার জানায় মসজিদ মাদ্রাসার জায়গা বেদক হলে রয়েছে যা উদ্ধার করতে যাওয়ার কারণে একটি মহল কমিটি বদলের চেষ্টা করছে। এ বিষয়ে নিয়ে নিজেদের মধ্যে কথার কাটাকাটি একপর্যায়ে কে বা কাহারা সামসুকে কুপিয়েছে তা তার জানা নেই।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় মসজিদ কমিটি নিয়ে হামলার বিষয়টি শুনেছি।এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।