• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ঘাট দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২৩, ১২:১২ অপরাহ্ণ
গোপালগঞ্জে ঘাট দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথড় বাজারের নৌঘাট অবৈধ দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাহুথড় বাজারে কৃষক ও ব্যবসায়ীরা এ কর্মসূচী পালন করে।

আজ শনিবার (০৬ মে) সকাল ১১টায় রাহুথড় বাজারের নৌঘাটের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ মানববন্ধননে শতাধিক কৃষক-ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে হাতিয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশা মোল্যা, ব্যবসায়ী মনিন্দ্রনাথ বালা, নিত্য মজুমদার, ধন্য বিশ্বাস, প্রণব সরকার বক্তব্য রাখেন।

মানববন্ধন চলাকালে ব্যবসায়ী মনিন্দ্রনাথ বালা বলেন, পুরানো ঘাটটি দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করায় ব্যবসায়ী ও কৃষকদের নৌপথে পণ্য আনা-নেয়া ব্যাহত হচ্ছে। ঘাটটি দখলমুক্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাই।

হাতিয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশা মোল্যা বলেন, স্থানীয় জনপ্রতিনিধির যোগসাজসে প্রভাবশালী মানিক মজুমদার দীর্ঘদিন ধরে বাজারের পূর্বপাশের শত বছরের পুরানো ঘাটটি দখল করে আছে। সেখানে সে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করেছেন। এতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত এসব অবৈধ দোকান ঘর উচ্ছেদ করে ঘাটটি দখল মুক্ত করার দাবী জানাই। #